TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।
November 11, 2026
জয় গোস্বামীর জন্মদিনে ট্রামলাইনের শুভেচ্ছা…
November 10, 2026
Ronaldo Farewell
November 10, 2026
হারিয়ে যাওয়া একটি অতি সাধারণ পাড়ার কালীপুজো
November 10, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
FeaturesLife Style

প্রবীণ প্রাণে,মাটির টানে

Tramline
Tramline
November 12, 2026 2 Mins Read
41 Views
0 Comments

ঊর্বী দত্ত

‘তোমার যেমন বুদ্ধি! আশি বছর বয়েস হবে কেন? চল্লিশ বছর হলেই আমরা বয়েস ঘুরিয়ে দিই। তখন আর একচল্লিশ বেয়াল্লিশ হয় না—উনচল্লিশ, আটত্রিশ, সাঁইত্রিশ করে বয়েস নামতে থাকে…’
সুকুমার রায়ের হ য ব র ল-র এই বুড়ো তাঁর বয়সটাকে আর চল্লিশ পেরোতে দেননি। বয়স বাড়তে থাকা মানে আসলে বয়স কমতে থাকা। মনের বয়স কমতে থাকা। বয়স বাড়তে বাড়তে জটিল পৃথিবীর জঞ্জালে মন জড়িয়ে যেতে থাকলে, মানুষের মনে পড়তে থাকে ছোটবেলার সেই সরল দিনগুলোর কথা। অতিরিক্ত বারণ থাকলেও সেখানে ছিল বেঁচে থাকার মতো করে থেকে যাওয়া। বড় হতে হতে তাই শিকড়ের টানটাই মানুষ বেশি অনুভব করে। মানুষ বোঝে বাইরের‌ পৃথিবীটা আসলে ভিতরে থাকে। ভিতরেই থাকে একটা আস্ত ব্রক্ষ্মান্ড। আর তখনই শুরু হয় শিকড়ের খোঁজ…

আমার মায়ের তখন সদ্য মাতৃবিয়োগ হয়েছে। ঠিক তখনই আমরা ঠিক করি দেওঘর যাব। একশো বছর আগে আমার মায়ের দাদু ওখানে থাকতেন। পেশায় ছিলেন ডাক্তার।
আজ সেই মাটির টানেই, শেকড়ের খোঁজে মা-বাবাকে দেখলাম প্রায় তন্ন-তন্ন করে সারা দেওঘর ঘুরে বেড়াতে। আবছা খানিক হদিশ মিললেও, শেকড়ের প্রতি তাঁর কর্তব্যটুকু পুরোপুরি এখনো সেরে উঠতে পারেননি আমার মা।
তবে এ এক পরম শিক্ষণীয় অভিজ্ঞতা।
শেকড় কী, কেনই বা তার লালন পালন করতে হয়, আজ তা বুঝলাম।
আমার দিদা ছিলেন, এমএসসি ফিজিওলজি।
অধ্যাপক সুধারঞ্জন গুপ্তর সহধর্মিনী হওয়ার সুবাদে এক সময়ে নিউআলিপুরের বাড়িতে বসতে দেখেছিলেন চাঁদের হাট। আলোকরঞ্জন থেকে শুরু করে শঙ্খ ঘোষ, দাদুর সহপাঠী এবং সহকর্মী হিসেবে, অনেক গুণীজনের আসা যাওয়া ছিল ওই বাড়িতে।
মায়ের কাছে শুনেছি, মায়ের ছোটবেলাটা কেটেছে জয়েন্ট ফ্যামিলিতে— ঠাকুমা, ঠাকুরদা, পিসিমা, কাকা- কাকিমা এবং খুড়তুতো বোনের সঙ্গে।
সেও এক আভিজাত্য। একান্নবর্তী পরিবারে বড় হওয়ার সুযোগ আমি পাইনি।
আমি জন্মেছি নিউক্লিয়ার ফ্যামিলিতে,
খোপ কাটা কয়েকটা ঘরে, যে যার নিজের মত জীবনটাকে গুছিয়ে নেওয়া।
অপর্ণা সেনের ‘যুগান্ত’ সিনেমাতে, অঞ্জন দত্তের ডায়লগ ছিল ‘জয়েন্ট ফ্যামিলিতে বড় হলে,
শেকড় গুলো খুব গভীরে যায় বোধহয়।’ আজ তা আঁচ করতে পারছি। সহজে টাল খাওয়ার মানুষ যে আমার মা নন, তাও ঠাহর করতে পারছি বটে।


এই ৬৫ বছর বয়সে, শিকড়ের টান অনুভব করাটা, আশ্চর্যের কিছু নয় বটে।
মনে পড়ছে, সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ সিনেমাতেও, শিকড়ের টানেই, শ্রী মনমোহন মিত্র, ফিরে এসেছিলেন ভারতবর্ষে। তাঁর একটা প্রাপ্তি ছিল বটে। তবে সেটা খুব বড় কথা নয়!
আসল বিষয়টি হল শিকড়ের প্রতি শ্রদ্ধা।
কবি বলেছিলেন,”দিয়েছি যত, নিয়েছি তার বেশী।”
সত্যিই বোধ হয়, ঋণ শোধ করা সম্ভব নয়।
আর সেই কারণেই বোধ হয় বলতে হয়, “যেতে দাও গেল যারা…..”,
ফিরে যেতে হয় মাটির টানে, সেটাই বোধহয় ভবিতব্যI

Tags:

cinemakolkataLiterature

Other Articles

Previous

আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।

Previous
November 11, 2026

আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।

Related Posts

আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।

Tramline
November 11, 2026

জয় গোস্বামীর জন্মদিনে ট্রামলাইনের শুভেচ্ছা…

Tramline
November 10, 2026

Ronaldo Farewell

Tramline
November 10, 2026

হারিয়ে যাওয়া একটি অতি সাধারণ পাড়ার কালীপুজো

দেবর্ষি বন্দোপাধ্যায়
November 10, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us