TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।
November 11, 2026
জয় গোস্বামীর জন্মদিনে ট্রামলাইনের শুভেচ্ছা…
November 10, 2026
Ronaldo Farewell
November 10, 2026
হারিয়ে যাওয়া একটি অতি সাধারণ পাড়ার কালীপুজো
November 10, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
ArtbooksFeatures

জয় গোস্বামীর জন্মদিনে ট্রামলাইনের শুভেচ্ছা…

Tramline
Tramline
November 10, 2026 2 Mins Read
55 Views
0 Comments

আজ কবি জয় গোস্বামীর জন্মদিন। জীবিত সাহিত্যিকদের মধ্যে শেষ বড় কবি বলতেই আজ অনিবার্য ভাবে মনে পড়ে জয়ের নাম। একদা কৃষ্ণনগরের অতি সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, এক শীর্ণকায় রোগগ্রস্ত যুবকের বাঙালির প্রাণের কবি হয়ে ওঠার যাত্রাটা সোজা ছিল না।

জয় নিজের লেখাতেই জানিয়েছেন, সে সময় একবেলা খেতে পাননি এমন বহু দিন কেটেছে, দুধ বিক্রি করে চালাতে হয়েছে দুই ভাইয়ের সংসার। মা ছিলেন স্কুলশিক্ষিকা। এদিকে ছেলেবেলায় কিছুতেই স্কুলে যেতে চাইতেন‌ না তিনি। পাড়া-প্রতিবেশী-শিক্ষকদের চোখ এড়াতে ঘুরে বেড়াতেন বনে-বাদাড়ে, চূর্ণী নদীর ধারে। সেভাবেই একটা ভাঙা পাঁচিলের গায়ে একটা বিরাট বড় গর্ত ছিল তাঁর কল্পনার আশ্রয়। সেই বিরাট গর্ত থেকে ছোট জয় তাকিয়ে থাকতেন সুদূরে। আর সেখান থেকেই মাথায় আসতো অজস্র লাইন। হিজিবিজি কাটার মতোই সেসব লিখে রাখতেন সাদা‌ কাগজে। সবাইকে লুকিয়েই‌ লিখে রাখতেন সেসব। জানতেন না, একদিন সেসব সোনার অক্ষরই তাঁকে পৌঁছে দেবে খ্যাতির শীর্ষে।

কৃষ্ণনগরে সব লিটল ম্যাগাজিন পৌঁছতো না। কিছু পৌঁছতো। সেসব গোগ্রাসে গিলতেন‌ জয়। পাঠাতেন কিছু লেখাও। কখনও কখনও কলকাতায় এলে যথাসাধ্য কিনতেন সেসব পত্রিকা। জয় জানিয়েছেন, বইমেলা কিংবা কলেজস্ট্রিটে শ’য়ে শ’য়ে লিটল ম্যাগাজিন দেখে এবং তাঁর সম্পাদকদের সঙ্গে আলাপ করে বিস্ময়ে তিনি ভাবতেন, সত্যিই এত লোক‌ কবিতা লেখেন!

পরবর্তীতে জয় লিখেছেন, বুদ্ধদেব বসুর অনুবাদ করা শার্ল বোদলেয়ার এবং জার্মান কবি রাইনার মারিয়া রিলকের ‘লেটার্স টু আ ইয়ং পোয়েট’ পড়ে ব্যাপকভাবে কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। অনুপ্রেরণা পেয়েছিলেন আরও অসংখ্য কবির কবিতা পড়ে। পরবর্তীতে সুধীর চক্রবর্তী এবং শঙ্খ ঘোষের স্নেহে এবং অভিভাবকত্বে কলকাতায় এসে এক নতুন কবি-জীবন শুরু করেন জয়।

‘শীতের সনেটগুচ্ছ’, ‘উন্মাদের পাঠক্রম’-এর পর ক্রমেই একের পর এক ‘পাগলী তোমার সঙ্গে’, ‘হরিণের জন্য একক’র মতো‌ খ্যাতনামা কাব্যগ্রন্থ লিখতে থাকেন জয়।

কর্মসূত্রে ‘দেশ’ পত্রিকার কবিতা বিভাগের সম্পাদনার দায়িত্ব পান তিনি। সহকর্মী হিসেবে সেখানে আলাপ হয় বরেণ্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। কবি হিসেবে জয় গোস্বামী শুধু যে অসংখ্য কবিতা বা কবিতা সম্পর্কিত গদ্য লিখেছেন তা‌ নয়, পরবর্তী প্রজন্মের তরুণ কবিদের কবিতাকেও পরম যত্নের সঙ্গে লিখেছেন ধারাবাহিক। ‘গোঁসাইবাগান’ নামক কলামে সেসব লেখা পরবর্তীতে সংকলিত হয়েছে। অগ্রজ কবিদের নিয়েও জয় লিখেছেন একাধিক গদ্য। জয়ের সুনীল, জয়ের শক্তি, জয়ের সুভাষ, বুদ্ধদেব বসুর কবিতা নিয়েও জয়ের গদ্য চিরকালীন সুখপাঠ্য হিসেবে সমাদৃত।

শাস্ত্রীয় সংগীত শোনা, ক্রিকেট খেলাকে ভালোবাসা জয়ের অন্যতম প্রিয় শখ। তা নিয়ে লিখেছেন অসংখ্য গদ্য। লিখেছেন অসংখ্য উপন্যাসও, ‘মনরোমের উপন্যাস’, ‘সাঁঝবাতির রূপকথারা’, ‘ব্রহ্মরাক্ষস’ এর মতো অসংখ্য অনবদ্য উপন্যাস। লিখেছেন কাব্যোপন্যাস ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’। 

ঈশ্বর প্রদত্ত এক সোনার কলম ছিল জয়ের হাতে। তা দিয়েই দশকের পর দশক বাঙালি পাঠকের মনে এক চিরন্তন কবি হয়ে উঠলেন জয়।

আজ তাঁর জন্মদিনে ট্রামলাইনের তরফ থেকে থাকলো‌ অসংখ্য শুভেচ্ছা।

Other Articles

Previous

Ronaldo Farewell

Next

আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।

Next
November 11, 2026

আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।

Previous
November 10, 2026

Ronaldo Farewell

Related Posts

প্রবীণ প্রাণে,মাটির টানে

Tramline
November 12, 2026

আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।

Tramline
November 11, 2026

Ronaldo Farewell

Tramline
November 10, 2026

হারিয়ে যাওয়া একটি অতি সাধারণ পাড়ার কালীপুজো

দেবর্ষি বন্দোপাধ্যায়
November 10, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us