TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
ফ্রান্সিস হ্যালজেন: ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী এবং ‘ভুতুড়ে কণা’ নিউট্রিনোর শিকারী
October 26, 2026
ঝাপসা চোখে দেখা, সেই শহর
October 24, 2026
বিডন স্ট্রিটের দত্ত বাড়ি: শিবের কোলে দুর্গা, জামাইরূপে পূজিত মহাদেব
October 15, 2026
আন কার্সন : প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার এক স্বতন্ত্র কণ্ঠস্বর
October 15, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
FeaturesTheatre

স্মৃতি ও শিল্পের মেলবন্ধন: ঝালাপালা’র নতুন প্রযোজনা ‘লীলার বন্ধু’

প্রত্যূষা পান
May 14, 2026 One Min Read
341 Views
0 Comments

সম্প্রতি পদাতিক থিয়েটারে মঞ্চস্থ হল ‘লীলার বন্ধু’। ঝালাপালা নাট্যদলের প্রযোজিত এই নাটকের পরিচালক শান্তনীল গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি দিল্লী আর্ট গ্যালারির ‘ইন্টারসেকশনস: থিয়েটার’ কর্মসূচির অন্তর্গত, যার উদ্দেশ্য অভিনয় ও দৃশ্যশিল্পের মধ্যে পারস্পরিক বিনিময় ও সংলাপ সৃষ্টি করা।

আর.কে. নারায়ণের বিখ্যাত গল্প ‘লীলা’স ফ্রেণ্ড’-থেকেই গড়ে উঠেছে এই নাটক। আর.কে. নারায়ণের কল্পনার মালগুড়ি স্থানান্তরিত হয়েছে বাস্তবের গড়বেতায়। শিলাবতী নদী আর ধাদিকার জঙ্গলের পটভূমিতেই রূপায়িত হয়েছে নাটকের লীলার স্মৃতি ও কল্পনার জগৎ।

‘লীলা’ নামের সূত্র ধরেই চিত্রনাট্যে মিশে আছে লীলা মজুমদারের ‘হলদে পাখির পালক’-এর প্রভাব। লীলার শৈশবের বন্ধু ও বাড়ির পরিচারক সিদ্দাকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে ওতপ্রোতভাবে জড়িয়ে ঝগড়ুর আজগুবি গল্প আর তাঁর দুমকার জঙ্গল। সিদ্দা ও ঝগড়ু মিলেমিশে এই চরিত্রটির মধ্যেই ব্যক্ত হয়েছে শ্রেণির অদৃশ্য সীমারেখা। এবং সমাজের প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম।

এই নাটক চলাকালীন অভিনেতারা নিজেরাই ছবি আঁকেন। কাহিনির সঙ্গে গড়ে ওঠে সেই ছবি এগোতে থাকে। অভিনেতাদের আঁকা ছবিগুলি আসলে লীলার অন্তর্জগতের প্রতিফলন। এই ছবিগুলি ভাঙা ভাঙা স্মৃতিরই প্রতিরূপ।

পদাতিক থিয়েটারের অন্তরঙ্গ পরিবেশে এই প্রযোজনাটি দর্শকদের গভীর অভিজ্ঞতার মুখোমুখি করে। যেখানে অজান্তেই স্মৃতি, শিল্প ও শৈশব এক অনিবার্য সংলাপে আবদ্ধ হয়।

Other Articles

Previous

আবার অশান্ত মণিপুর: শক্তি প্রয়োগ নয়, বরং সংলাপেই সমাধান

Next

ওগো বিদেশিনী পর্ব ১: মর্গানার লেখায় কলকাতা

Next
May 15, 2026

ওগো বিদেশিনী পর্ব ১: মর্গানার লেখায় কলকাতা

Previous
May 14, 2026

আবার অশান্ত মণিপুর: শক্তি প্রয়োগ নয়, বরং সংলাপেই সমাধান

Related Posts

সিলিকনের পরের যুগ: শ্রীতোষ গোস্বামী ও মলিকিউলার নিউরোমরফিক কম্পিউটিং-আরেক বাঙালির বিশ্বজয়

Tramline
October 26, 2026

ফ্রান্সিস হ্যালজেন: ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী এবং ‘ভুতুড়ে কণা’ নিউট্রিনোর শিকারী

Tramline
October 26, 2026

ঝাপসা চোখে দেখা, সেই শহর

Tramline
October 24, 2026

বিডন স্ট্রিটের দত্ত বাড়ি: শিবের কোলে দুর্গা, জামাইরূপে পূজিত মহাদেব

সৌম্যা ঘোষ
October 15, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us