TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
EntertainmentFeaturesFestivalLife Style

পুজো চলে এলো…

Tramline
Tramline
July 17, 2026 One Min Read
90 Views
0 Comments

ট্রামলাইমের প্রতিবেদন

পুজো চলে এলো। মাঝে মাঝেই বর্ষা পেরিয়ে খুলে যাচ্ছে পুজোর আকাশ। ভোট, উচ্ছেদ, ডিম ছোড়াছুড়ি— সবকিছু পেরিয়ে এবারও চলে এল পুজো।

এ বারে পুজো হবে কি না, তা নিয়ে ছিল প্রশ্ন। মোড়ে মোড়ে বাঁশ বাধার চেনা ছবিটা দেখা যাবে কি না, রাজনীতির পালাবদলে তা ছিল অনিশ্চিত। ক্লাবের ফান্ড থেকে পার্কে পুজোর অনুমতি— সবকিছু নিয়েই ছিল সংশয়। হয়তো তা খানিক ছাপও ফেলবে এবারের পুজোয়। কিন্তু, বাঙালির নাড়ির যোগে আছে অকালবোধন। তাই, খুঁটিপুজোর সাথে সাথেই ছড়ালো খুশির হাওয়া…

হয়তো আমরা ভালো নেই সত্যি, কিন্তু বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে বারেবারেই এসেছে অন্ধকার। এমনকি, বছর খানেক আগে ‘অভয়াকান্ডে’র পরেও পুজো হবে কি না, তাই নিয়ে উঠেছিল প্রশ্ন।
কিন্তু, ‘পথের পাঁচালী’ উপন্যাসের অজস্র মৃত্যুর মধ্যেও যেমন জেগে থাকে দুর্গাপুজোর আলো, তেমনই মহালয়া, ‘পুজো সংখ্যা’, অষ্টমীর অঞ্জলি বা নবমীর ভাসান… হেরে যাওয়া বাঙালিকে জিতিয়ে দেবেই বারবার।

তাই, বাতাসে শিউলি ফুলের গন্ধ, সন্ধের ল্যাম্পপোস্টের হলুদ আলোয় সেই চেনা বাগবাজার সার্বজনীন বা ম্যাডক্স স্কোয়ার… পুজোর এইসব চেনা ছবি আবার আমরা ফিরে পাব ক’দিন পর থেকেই, এটুকুই প্রত্যাশা।

আপাতত শুরু দিন গোনার পালা…

Tags:

bangali utsavbengal festivaldurgapujadurgapuja2026durgapujokolkatamaa durga

Other Articles

Previous

গোল্ডেন গেটের সান ফ্রান্সিসকোয় ট্রামলাইন

Next

শারদোৎসবের শুরু খুঁটিপুজো দিয়ে: কোথা থেকে এল এই রীতি?

Next
July 19, 2026

শারদোৎসবের শুরু খুঁটিপুজো দিয়ে: কোথা থেকে এল এই রীতি?

Previous
July 16, 2026

গোল্ডেন গেটের সান ফ্রান্সিসকোয় ট্রামলাইন

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us