TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
EntertainmentFeaturesLife Style

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
সৌম্যা ঘোষ
September 11, 2026 One Min Read
48 Views
0 Comments

লিখছেন সৌম্যা ঘোষ

গতকাল থেকে ট্রেন্ডিং আশির দশকের লুক। সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছে রেট্রো আমেজ। চওড়া কলার শার্ট, বড় সানগ্লাস, গাঢ় মেকআপ এবং শাড়ির সঙ্গে ঢিলেঢালা ব্লাউজ।

হঠাৎ কি হল জনগণের?
জেনজ়ি যখন ক্রমশই নিত্যনতুন সাজে ব্যস্ত, ঠিক তখনই তারা তাদের বাবা-মা’দের কপি করছে কেন?
মনস্তাত্ত্বিকদের মতে গোটাটাই আসলে নতুন বোতলে পুরোনো মদ।
বেশ কয়েক বছর আগে ফিরে এসেছিল মোটা কালো ফ্রেমের চৌকো চশমা, বেলবটম প্যান্ট।
আসলে, আধুনিক যুগের গতি যখন বাড়ছে, ততই মানুষ আশ্রয় খুঁজছে অতীতের। আর তাই, আজকের যুগের অনন্যা পান্ডে বা সারা আলি খানদের থেকে আকর্ষণীয় হয়ে উঠছে শ্রীদেবী-রেখা-মাধুরীরা!
অর্থাৎ চোখে গাঢ় কাজল, রঙিন-প্রিন্টেড শাড়ি, ফোলানো-কোঁচকানো চুলে হেডব্যান্ড, গাঢ় আইলাইনার, ব্লাশ এবং লিপস্টিক। পুরুষদেরও ঢিলেঢালা শার্ট, চওড়া কলার, ব্লেজার, ডেনিম জিন্স।

আসলে গোটাটাই চ্যাটজিপিটির খেলা। ফেসবুক পাড়ার নিত্যনতুন হুজুগে এও এক সংযোজন। যদিও পরদিন সকালে দেখা গেল আর এক বিচিত্র আশির ট্রেন্ড। অর্থাৎ লোডশেডিং। স্ক্রিন জুড়ে কালো অন্ধকার। নীচে লেখা—

‘আশির দশকে তোলা ছবি, লোডশেডিং এর কারণে দেখা যাচ্ছে না।’

Tags:

kolkata

Other Articles

Previous

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Previous
September 9, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Related Posts

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026

বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত

Tramline
September 7, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us