TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
FeaturesFestivalLife StyleUncategorized

শারদোৎসবের শুরু খুঁটিপুজো দিয়ে: কোথা থেকে এল এই রীতি?

অরুপরতন চক্রবর্তী
অরুপরতন চক্রবর্তী
July 19, 2026 One Min Read
66 Views
0 Comments

অরূপরতন চক্রবর্তী

রথযাত্রা এলেই কলকাতা-সহ বাংলার নানা প্রান্তে শুরু হয়ে যায় খুঁটিপুজো। এই দিনটিকেই অনেক পুজো কমিটি দুর্গাপুজোর প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হিসেবে বেছে নেয়। খুঁটিপুজো হয়ে গেলে যেন সবাই বুঝে যায়—মা দুর্গার আগমনের আর বেশি দেরি নেই।

মজার বিষয় হল, খুঁটিপুজোর কথা শ্রদ্ধেয় চিন্তাহরণ চক্রবর্তীর হিন্দুর আচার-অনুষ্ঠান বইয়ে নেই। অনেকেরই ধারণা, এই রীতির সরাসরি কোনো পৌরাণিক ভিত্তি নেই। এটি সম্ভবত সময়ের সঙ্গে গড়ে ওঠা এক লোকাচার।

আজকের মতো থিম পুজো বা বড় বড় ক্লাবের আয়োজন আগে ছিল না। দুর্গাপুজো মানেই ছিল বনেদি বাড়ির ঠাকুরদালান। রথযাত্রার দিন অনেক পরিবার প্রতিমা তৈরির কাঠের কাঠামোর পুজো করতেন। এই আচারই ‘কাঠামো পুজো’ নামে পরিচিত ছিল। তারপর ধীরে ধীরে সেই কাঠামোর ওপর গড়ে উঠত মাটির দুর্গাপ্রতিমা। অনেকের মতে, সেই কাঠামো পুজোর রীতিই পরে বদলে খুঁটিপুজোর রূপ নিয়েছে।

খুঁটিপুজো শব্দটি নিয়েও একটি মজার ধারণা রয়েছে। বাংলা ভাষায় ‘কোটি’ শব্দের অর্থ শীর্ষ বা সর্বোচ্চ অংশ। কেউ কেউ মনে করেন, ‘কোটিপূজা’ শব্দটি ধীরে ধীরে বদলে ‘খুঁটিপুজো’ হয়েছে। তবে এই মতের পক্ষে নিশ্চিত কোনো ঐতিহাসিক প্রমাণ নেই।

আজ পুজোমণ্ডপে যে লম্বা খুঁটি বসানো হয়, সেটি শুধু একটি দণ্ড নয়, দুর্গাপুজোর শুরুর প্রতীক। সেই খুঁটি যেন জানিয়ে দেয়, শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসবের অপেক্ষা। খুঁটিপুজো তাই শুধু একটি আচার নয়, দুর্গাপুজোর আবেগ, প্রস্তুতি আর উৎসবের প্রথম সুর।

ছবি সৌজন্য: চেতলা অগ্রণী ক্লাব

Tags:

bengal festivaldurgapujadurgapuja2026durgapujokolkata eventsmaa durga

Other Articles

Previous

পুজো চলে এলো…

Next

গড়িয়াহাটের চায়ের দোকানে বিশ্বকাপ ফাইনালের আসল বিশ্লেষণ!

Next
July 20, 2026

গড়িয়াহাটের চায়ের দোকানে বিশ্বকাপ ফাইনালের আসল বিশ্লেষণ!

Previous
July 17, 2026

পুজো চলে এলো…

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us