TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
EntertainmentFeaturessports

গড়িয়াহাটের চায়ের দোকানে বিশ্বকাপ ফাইনালের আসল বিশ্লেষণ!

অরুপরতন চক্রবর্তী
অরুপরতন চক্রবর্তী
July 20, 2026 2 Mins Read
109 Views
0 Comments

বিশ্বকাপ শেষ। সমাজমাধ্যম খুললেই একটাই পোস্ট— “নীল-সাদার জন্য ২০২৬ বড়ই খারাপ।” ফাইনালে মেসি ব্যর্থ। শেষ বিশ্বকাপের স্বপ্ন ভেঙে দিল স্পেন! টিভি চ্যানেলগুলোও সকাল থেকে রাত পর্যন্ত বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে। কে কোথায় ভুল করল, কার বদলি আগে হওয়া উচিত ছিল, মেসির বয়স কি শেষ পর্যন্ত ধরা দিল—সব নিয়ে হুলস্থুল।

কিন্তু কলকাতায় বিশ্বকাপের আসল পোস্ট-মর্টেম কোনও টিভি স্টুডিওতে নয়, গড়িয়াহাট মার্কেটের মোড়ের আড়ালে বিল্লা বা তাপসের চায়ের দোকানে। রাত জেগে খেলা দেখার পর আজ সকালে চায়ের ভাঁড় হাতে কাকু-জ্যেঠুদের সভা বসেছে। একদল এখনও নীল-সাদা জার্সি পরে এসেছে। আরেকদল মুখে রহস্যময় হাসি। তারা সম্ভবত “ভাল ব্রাজিল!”

দুধ-চিনি ছাড়া গরম চায়ে চুম্বকের পর প্রথমেই ডায়লগটা এল পল্টুকাকুর কাছ থেকে, “দেখলে তো! আমি আগেই বলেছিলাম, স্পেনকে হালকা নিলে চলবে না।” সঙ্গে সঙ্গে পাল্টা দিলেন অসিতবাবু, “আরে ধুর! ওটা ফাইনালই ছিল না। আসল ফাইনাল তো ফ্রান্স-ইংল্যান্ড থার্ড প্লেসের ম্যাচটা ছিল। ওই ম্যাচটাই আসল খেলা। বাজারের আলুর আড়তের হোলসেলার প্রশান্ত রাত জেগে লা-লিগা থেকে ইপিএল দেখা মানুষ। চায়ে বিস্কুট ডুবিয়ে বললেন, “আর্জেন্টিনা তো ভাগ্য করে ফাইনালে উঠেছিল। স্পেনের বিরুদ্ধে ওদের মিডফিল্ডই দাঁড়াতে পারেনি।” এদিকে পাশে বসা এক কমবয়সী মেসি-ভক্ত ক্ষুব্ধ। “একটা ম্যাচ দিয়ে মেসিকে বিচার করবে? আটটা ব্যালন ডি’অর ভুলে গেলে? ওর জন্যই তো এতদিন রাত জেগে খেলা দেখেছ!” দোকানদার হেসে বলে ওঠেন, “দাদা, আগে চায়ের দামটা দিন। তারপর মেসিকে বাঁচাবেন।”

চায়ের দোকানের এই তর্কে তথ্যের থেকেও আত্মবিশ্বাস বেশি। একজন মোবাইল খুলে ইউটিউবের বিশ্লেষণ দেখাচ্ছেন, আরেকজন ফেসবুকের পোস্ট পড়ে শোনাচ্ছেন। তৃতীয়জন বলছেন, “আমি কিন্তু ম্যাচের আগেই হোয়াটসঅ্যাপে লিখেছিলাম, স্পেন চ্যাম্পিয়ন হবে!” যদিও সেই বার্তাটি আর কেউ খুঁজে পাচ্ছেন না!

Tags:

footballFootballFanskolkataworldcup

Other Articles

Previous

শারদোৎসবের শুরু খুঁটিপুজো দিয়ে: কোথা থেকে এল এই রীতি?

Next

নবারুণ ভট্টাচার্য স্মারক বক্তৃতায় এবারের বিষয় রবীন্দ্রনাথ, বলবেন কবি ও অধ্যাপক অভীক মজুমদার

Next
July 20, 2026

নবারুণ ভট্টাচার্য স্মারক বক্তৃতায় এবারের বিষয় রবীন্দ্রনাথ, বলবেন কবি ও অধ্যাপক অভীক মজুমদার

Previous
July 19, 2026

শারদোৎসবের শুরু খুঁটিপুজো দিয়ে: কোথা থেকে এল এই রীতি?

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us