TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
FeaturesFestival

রথের পাঁচালি

Tramline
Tramline
July 16, 2026 One Min Read
95 Views
0 Comments

আজ রথ। সেই যথারীতি একটানা বৃষ্টি। রথের দিন বৃষ্টি হওয়াটা অনিবার্য যেন। আমাদের ছোটবেলার রথ যদিও কিছুটা আলাদা ছিল। বাড়ির বড়রা তিনতলা সমান ছোট ছোট রথের দড়ি হাতে ধরিয়ে দিত। উঁচু-নিচু পিচের রাস্তা পেরিয়ে, ট্যাক্সি-রিকশা সামলে সেই রথ এগিয়ে নিয়ে যাওয়া ছিল চ্যালেঞ্জ। যতই সাবধানে রথকে টানি না কেন, স্টিলের বাটির প্রসাদ বাতাসা-নকুলদানা মাটিতে পড়বেই।
কেউ কেউ বাহারি পাতা, কেউ বা দশকর্মা ভান্ডার থেকে সস্তা মার্বেল কাগজ কিনে আঠা দিয়ে কাঠের সঙ্গে সাঁটিয়ে দিত বড়।
রথের দিন পাড়ার মোড় অবধি এগিয়ে নিয়ে যাওয়া, উল্টো রথের দিন সেই রথ ফিরিয়ে আনা।

আজও রথ উৎসব হয়, আজও বৃষ্টি নামে। কিন্তু, কোথায় যেন বেমানান লাগে আজকের রথের চিত্রটা। এখন গাড়ি-ঘোড়া বন্ধ করে ব্যারিকেড করা হয়। যেন ১৪৪ ধারা জারি হয়েছে। বিপুল মেলা এবং বাজনার তলায় কোথায় যেন হারিয়ে গিয়েছে আমাদের ছোটবেলার সাদামাটা রথের দিনগুলো। এমনকি রবিঠাকুর ‘রথের রশি’তে যে রথ টানার কথা বলেছিলেন, আজকের রথ তার থেকে সম্পূর্ণ আলাদা।
সবকিছুকে ধর্মের রঙে দেখাটা কি খুব কাজের?
তাতে কি হারিয়ে যায় না ছেলেবেলার মনকেমনগুলো?
তবে, ট্রামলাইনের তরফ থেকে রইল রথযাত্রার শুভেচ্ছা।

Tags:

jagannathjagannathdhamkolkatarathyatrarathyatra2026

Other Articles

Previous

কয়েক দশক পরে কলকাতায় তসলিমা নাসরিন

Next

রথের মেলাঃ রথ দেখা এবং কলা বেচার যোগসূত্রে বাঙালি

Next
July 16, 2026

রথের মেলাঃ রথ দেখা এবং কলা বেচার যোগসূত্রে বাঙালি

Previous
July 15, 2026

কয়েক দশক পরে কলকাতায় তসলিমা নাসরিন

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us