TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
Features

কমিক্সের বিচিত্র উৎসব ‘কমিক-কন’

প্রত্যূষা পান
April 25, 2026 2 Mins Read
324 Views
0 Comments

বসন্তের নরম রোদে মোড়া শহর। সেই শহরেরই এক নির্জন কোণে হঠাৎ খুলে গেল কল্পনার দরজা। দ্বিতীয় বছরে পা রাখল ‘কমিক-কন’ কলকাতা। এ বছর যেন আরও পরিণত, আরও বহুরঙা কমিক্সের এই বিচিত্র ফেস্টিভ্যাল। আর তাকে ঘিরেই গত বারের মত এবারেও পুরোনো স্মৃতি ও নতুন কল্পনার মিলনক্ষেত্র হয়ে উঠল নিউ টিউনের বিশ্ব বাংলা কনভেনশান সেন্টার।

কমিক-কনে সকাল সকাল হাজির হতেই দেখা গেল, কেউ খুঁজছেন শৈশবের হারানো পাতা, কেউ বা নতুন গল্পের গন্ধে মুগ্ধ। ‘ডিসি আর মার্ভেলের’ ঝলকানির পাশেই জায়গা করে নিয়েছে জাপানি ‘মাঙ্গা’র সূক্ষ্ম রেখা। আবার কোথাও স্টলে রাখা আছে ইন্দ্রজালের পুরনো দিনগুলো। যেন সময় নিজেই থমকে দাঁড়িয়েছে পুরনো আর নতুনের হাত ধরে।

দেয়ালে দেয়ালে আঁকা ছবি, টেবিল জুড়ে পোস্টার, স্টিকার, ছোট ছোট শিল্পকর্মর প্রতিটিই যেন কোনও না কোনও গল্পের দরজা খুলে দেয়। শিশুদের বিস্ময়ভরা চোখ, তরুণদের উচ্ছ্বাস, আর প্রৌঢ়দের নস্ট্যালজিয়া, সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ।

বিকেলের আলো একটু নরম হলেই শুরু হয় অন্য এক জাদু – কসপ্লে। বাস্তবের মানুষগুলো ধীরে ধীরে রূপ নেয় প্রিয় চরিত্রে। মঞ্চে তাদের চলাফেরা, অঙ্গভঙ্গি সবকিছু মিলে যেন কল্পনা আর বাস্তবের সীমানা মুছে যায়। দর্শকরাও তাতে ডুবে যান, হাততালিতে ভরে ওঠে চারপাশ।

ঘুরে বেড়াতে বেড়াতে চোখে পড়ে কত কিছু। পুরোনো কমিক্সের গন্ধ, নতুন গ্রাফিক নভেলের টান, কার্ড, মুখোশ, পুতুল, এমনকি রোজকার ব্যবহারের জিনিসেও লেগে আছে সেই কমিক্সের ছোঁয়া।

সদ্যই শেষ হল অভিনব এই মেলা। কিন্তু তার রেশ থেকে গেল স্মৃতির কোণে। এত গল্প, এত চরিত্র, এত স্বপ্ন মিলে এই কয়েকটা দিন যেন শহরকে একটু অন্যরকম করে তুলল। আগামী বছরের কমিকনের জন্য অপেক্ষায় থেকে গেল আবারও আপামর কমিক্স প্রিয় জনতা।

Tags:

comic con kolkatapratyusha pan

Other Articles

Next

সত্যজিৎ রায়ের প্রয়াণদিনে মমতা শঙ্করের স্মৃতিচারণ: তাঁর সাথে কথা বলে লিখছেন সংযুক্তা বসু ।

Next
April 25, 2026

সত্যজিৎ রায়ের প্রয়াণদিনে মমতা শঙ্করের স্মৃতিচারণ: তাঁর সাথে কথা বলে লিখছেন সংযুক্তা বসু ।

No Comment! Be the first one.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us