প্রভু জগদ্বন্ধু কলেজে আন্তর্জাতিক সেমিনার: ‘স্বাভাবিকতা’র সংজ্ঞা

লিখেছেন সৌম্যা ঘোষ
বর্তমান সময়ে ‘Other’ বা ‘অপর’কে কীভাবে দেখা হয়, ‘স্বাভাবিকতা’র সংজ্ঞাই বা কে নির্ধারণ করে— এমন সব নানাবিধ প্রশ্নকে সামনে রেখে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে প্রভু জগদ্বন্ধু কলেজের ইংরাজি বিভাগ।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০টা থেকে সুবর্ণজয়ন্তী ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হবে একদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার “Who Gets to Be ‘Normal’? Bodies, Difference and Identity in Literature and Culture”।
সেমিনারটি হবে হাইব্রিড মোডে।
Disability Studies, সাহিত্য ও সংস্কৃতিতে স্বাভাবিকতা, শরীর, বৈচিত্র্য এবং পরিচয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এই সেমিনারে। প্রখ্যাত অধ্যাপক ড. ঈশান চক্রবর্তী (যাদবপুর বিশ্ববিদ্যালয়) এবং ড. তুহিন ভট্টাচার্য (ডি পল ইউনিভার্সিটি, শিকাগো)-সহ বিশিষ্ট অধ্যাপকরা এই সেমিনারে তাঁদের বক্তব্য রাখবেন। কলেজের প্রায় ১০০ জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
উদ্যোক্তাদের মতে, নিজের থেকে সামান্য আলাদা হলেই অন্যকে ‘Other’ হিসেবে চিহ্নিত করা, দূরে সরিয়ে দেওয়া বা তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা ক্রমশ বাড়ছে। শরীর, লিঙ্গ, ভাষা, শ্রেণি, প্রতিবন্ধকতা, সংস্কৃতি বা মতের পার্থক্য— যে কোনও ভিন্নতাই যেন ‘স্বাভাবিকতা’র বাইরে বলে চিহ্নিত হতে পারে। এই পরিস্থিতিতে আমাদের কাছে যারা ‘Normal’, তার সংজ্ঞা কে তৈরি করে আর এই সংজ্ঞার বাইরে থাকা মানুষকে কেন ‘Other’ বলে দাগিয়ে দেওয়া হয়— সেমিনারের আলোচ্য বিষয় সেগুলোই।
পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি কীভাবে এই Othering-কে প্রতিষ্ঠা করে, আবার কখনও কীভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তা নিয়েও আলোচনা হতে চলেছে সেদিন।