TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
FeaturesMusicআজকে এখুনই...

এ ঘোর ধূলি-আবরণঃ রবীন্দ্রনাথের গানে রাহুল মিত্র…

সৌম্যা ঘোষ
সৌম্যা ঘোষ
May 20, 2026 One Min Read
475 Views
0 Comments

রবীন্দ্রনাথের গান নিয়ে বাঁচেন রাহুল মিত্র। প্রায় ৪২ বছর ধরে রবীন্দ্রগানকে নিজের ধারায় গেয়েই চলেছেন তিনি। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঋতু গুহ-র প্রিয় ছাত্র রাহুল। তাঁর কাছেই রবীন্দ্রগান শেখা তাঁর। সে ধারাকে আজ এ শহরে একমাত্র রাহুলই বাঁচিয়ে রেখেছেন বললে অত্যুক্তি হয় না।

আগামী ২৪ মে, একাডেমি অফ ফাইন আর্টসে আবারও রবীন্দ্রগান গাইবেন তিনি। অনুষ্ঠানের শিরোনাম, — ‘ঘোর ধূলি-আবরণ’। রবীন্দ্রগানের নানা ভাবনাকে থিম হিসেবে ধরে রাহুল বারবার গড়ে তুলেছেন তাঁর অনুষ্ঠান। কখনো প্রার্থনা পর্ব, কখনো প্রেম বা বর্ষা পর্ব, কখনো বা বিরহ-বেদনা…

এবারেও, রবীন্দ্র-দর্শনে ভালোবাসাকে ধরেই চারপাশের অন্ধকারকে যেন বা পেরোতে চেয়েছেন তিনি।

তরুণ প্রজন্মকে নিয়েই রাহুল এগিয়েছেন বারবার। সঙ্গে বরেণ্য অগ্রজরাও থেকেছেন। কখনও তাঁর গানের সঙ্গে পাঠ করেছেন জয় গোস্বামী তো কখনও সৌমিত্র চট্টোপাধ্যায়রা। আগের মত এবারেও তাঁর সাথে গাইবেন আরেক প্রতিষ্ঠিত রবীন্দ্রসংগীত শিল্পী সুদেষ্ণা মিত্র।

সম্প্রতি উপন্যাসও লিখেছেন তিনি সমকাল নিয়ে। সেখানেও এসেছে ভালোবাসা ও রবীন্দ্রনাথ, অনিবার্য ভাবেই।

রাহুলের আগামী অনুষ্ঠানের দিকে তাকিয়ে তাঁর শ্রোতারা। ট্রামলাইনের তরফেও থাকল অনেক শুভেচ্ছা।

Tags:

bangla gaanbengali musicmusicrabindra sangeetranbindranather gaan

Other Articles

Previous

‘ষন্ডার’: একটি বিকল্প মঞ্চ ও প্রতিবাদ…

Next

ভেসে যায় ‘নধরের ভেলা’…

Next
May 20, 2026

ভেসে যায় ‘নধরের ভেলা’…

Previous
May 20, 2026

‘ষন্ডার’: একটি বিকল্প মঞ্চ ও প্রতিবাদ…

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us