তসলিমা এলো কিন্তু গণতন্ত্র এলো না…
দেবর্ষি বন্দ্যোপাধ্যায়

কবি ও লেখককে নিয়ে বহুদিন পর বঙ্গসমাজ তোলপাড়! কিন্তু সবটাই রাজনীতির কারণে। জয় গোস্বামীর কবিতা বা তসলিমার গদ্য পড়ার দরকার নেই। এ সময়টা থেকে অনেকদিনই পড়ালেখা হাওয়া। এটা ঘোর কলির কাল। এখন শুধু ঝটাঝট জাজ করব, কে কোন দলে? শঙ্খবাবু তো আগেই লিখে গেছেন, ঘুমোবার আগে প্রশ্ন করো, তুমি কোন দলে?
কবিকে কি কবির মত কাজ করেছেন? উত্তর হয়ত, ‘না’। কিন্তু এ শহরে চিরকালই বিরুদ্ধ মত শোনার একটা পরিসর ছিল। সেটা যে চিরকালের মত ভোগে গেছে, তা স্পষ্ট।

তসলিমা হয়ত ১৯ বছর পর আবার এলেন বাংলায়।
কিন্তু, আজও আসতে পারল না, সত্যিকারের গণতন্ত্র!
হ্যাঁ, শিল্প সংস্কৃতির মক্কা, আমাদের কলকাতায়…