প্রকাশিত হল ট্রামলাইনের ৬ নম্বর পর্বে অঞ্জন দত্তর সাথে কথাবার্তা। প্রথম পর্ব।
অঞ্জন এই পর্বে মূলত কথা বলেছেন অভিনয় নিয়ে। নানা শিল্পে নিজের বুড়ো আঙুলের ছাপ রাখলেও, অঞ্জন জীবনের শুরুতে চেয়েছিলেন অভিনেতাই হতে। আজ জীবনের বেশিটাই পেরিয়ে, নানা শিল্পে নিজের নামের স্বাক্ষর রাখলেও, অভিনয়ে কোথাও যেন একটু বেশিই ভালো অঞ্জন। এমনটা মনে করেন অনেকেই। আজ তাই সেই জাদুর গুপ্তমন্ত্র কিছু বললেন তিনি অকপট। অভিনয় কি ও কেন-র বাইরে এ আলোচনায় উঠে আসে তাই একজন বড় শিল্পীর গভীর জীবনবোধও। আসে তাঁর বিশ্ববরেণ্য পরিচালকদের সাথে কাজ করার নানা স্মৃতি।
তাঁর গুরু বাদল সরকার, Mrinal Sen দের পাশাপাশি বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, অপর্ণা সেনদের অঞ্জন অভিনীত ছবির অংশও কিছু ফিরে দেখা হল এখানে। কেন না, নেহাত পডকাস্ট করতে চাইনা আমরা, চাই ট্রামলাইনে দুপুর রোদে এসে পড়া এক ইতিহাসের
ছায়া ধরে রাখতে …
কথাবার্তায়: তথাগত দত্ত, দেবর্ষি বন্দ্যোপাধ্যায়
বিশেষ সহযোগিতা: বিশ্বজিত দাস, সৈকত বন্দ্যোপাধ্যায়, সৌম্য কর্মকার
এবং
সৌম্যা ঘোষ, প্রত্যূষা পান, দীপশিখা ঘোষ দস্তিদার, শাশ্বত চক্রবর্তী
প্রচার: সহেলি ভট্টাচার্য
ক্যামেরা ও সম্পাদনা: শুভজিত চন্দ
সাউন্ড: সহদেব দাস
পোস্টার: শুভজিত ঘোষাল
সৌজন্য: অঞ্জন দত্তকে ঘিরে নির্মিত নানা বই, স্থিরচিত্র এবংPodcast