একাডেমি, তুমি কার?
দেবর্ষি বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি একাডেমি [Academy] চত্বরের গেরুয়া-সাদা রঙ নিয়ে বিতর্ক জমে উঠেছে। একাডেমির টিকিট কাউন্টারকে গেরুয়া রঙে রাঙিয়েছেন বিজেপিপন্থীরা [BJP Supporters]। তারপরেই একই কাউন্টারকে আবার সাদা রঙ করে দিয়েছেন বামপন্থীরা। যদিও তাদের চিরপরিচিত লাল রঙের বদলে কেন যে সাদা রঙ, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
আকাদেমি অফ ফাইন আর্টসের [Academy Of Fine Arts] সঙ্গে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের [Rabindranath Tagore] নাম। রবীন্দ্রনাথের স্নেহধন্যা লেডি রানু মুখার্জির পরিকল্পনাতেই তৈরি হয় আকাদেমি অফ ফাইন আর্টস।
নাটকের জগতের কিংবদন্তি শম্ভু মিত্রের পরিকল্পনার ছোঁয়া আছে এই বিখ্যাত পেক্ষাগৃহে। বাঙালির এই আবহমান শিল্পকেন্দ্রকে ঘিরে তাই রঙের রাজনীতি তাই যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। উল্লেখ্য, এর আগে মতবাদের নামে বাংলায় মহাপুরুষদের মূর্তিও ভাঙা হয়েছে, ইতিহাসে সে অধ্যায় আজও সমালোচিত।
শহর ও রঙের রাজনীতি [Politics] নতুন নয়। বাম জমনায় যে শহরকে আমরা লাল রঙেই বেশি দেখেছি, তৃণমূল [TMC] জমনায় গোটা শহরই মুড়ে যায় নীল-সাদা রঙে। বর্তমান সরকারের কাছে তাই গেরুয়া রঙকে গুরুত্ব দেওয়া ছিল স্বাভাবিক।
তবে, বুধবার আকাদেমি চত্বরে রঙ নিয়ে যে বিতর্ক হল, তা সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে।
স্বয়ং সত্যজিৎ রায় [ Satyajit Roy] যিনি কখনই সরাসরি কোনও রাজনৈতিক রঙে বিশ্বাসী ছিলেন না, তিনিও ফেলুদাকে দিয়ে বলিয়েছিলেন— নিউমার্কেট বা মনুমেন্টের রং যদি বদলায়, তবে জটায়ু আর তপসেকে নিয়ে ধর্নায় বসবে তারা।
প্রখ্যাত চিত্রশিল্পী হিরণ মিত্রের [Hiran Mitra]মতে, এ ঘটনা নজিরবিহীন। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অজস্র শিল্পকেন্দ্র দেখেছেন তিনি। সেটা নিউইয়র্কের মিউজিয়াম অফ মর্ডান আর্ট (মোমা) বা প্যারিসের ল্যুভ মিউজিয়ামে কখনও এরকম ঘটনা দেখা যায় না। প্রতিবাদ সেখানেও হয়। এমনকি, বিখ্যাত মোনালিসার ছবিতে টমেটো ছোঁড়ার মতো ঘটনাও হয়।
কিন্তু, স্রেফ রাজনৈতিক প্রোপাগান্ডার কারণে এ হেন ঘটনা সত্যিই বিরল!