আমি রবীন্দ্রনাথ- দেখে আমার অ-সুস্থ প্রতিক্রিয়া
দেবর্ষি বন্দ্যোপাধ্যায়

আজ ২২ এ শ্রাবণ।
কিছু বছর আগে, ‘আমি রবীন্দ্রনাথ’ নামের একটি ছবি দেখে নীচের রিভিউটা লিখেছিলাম। আজকের এই পুণ্যের দিনে, নিজ -দায়িত্বে পড়বেন সেটি…
গতকাল ‘আমি রবীন্দ্রনাথ’ নামের একটি ছবি দেখলাম। পোস্টার দেখেই যথেষ্ট হাসাহাসি করেছি আমরা কেউ কেউ। কিন্তু একটা আস্ত ছবিজুড়ে কাল যা দেখলাম, তার পয়েন্টার যথা- ১) রবীন্দ্রনাথ অসম্ভব মেয়েবাজি করতেন ২) বিহারীলালকে তরুণ তাপস পালের মত দেখতে ছিল ৩) কাদম্বরী খুব সেক্সি, ঠাকুরবাড়িতে তাঁর সেক্স এপিল নিয়ে প্রায়ই কথা চলে ৪) রামমোহন রায়কে দেখে মানুষ সেন্সলেস হয়ে যেত রাস্তায় ৫) জ্যোতিদাদা অসম্ভব ক্যাবলা ছিল, নকল গোঁফটা জাহাজের ব্যবসার মতই তাই খুলে খুলে যাচ্ছিল।
দেখলাম, পরিচালক লিখেছেন, ছবির পার্ট-২ নিয়ে আসছেন দ্রুত!
ভাগ্যিস রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি!🤣🤣