TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
ArtCinemaEntertainmentFeatures

বাদল সরকারের স্মরণে নাটকপাঠে অঞ্জন দত্ত…ট্রামলাইনের প্রতিবেদন

Tramline
Tramline
July 10, 2026 One Min Read
129 Views
0 Comments

নাট্যকার ও স্রষ্টা বাদল সরকারকে স্মরণ করবেন আর এক কৃতি ব্যক্তিত্ব অঞ্জন দত্ত। ‘চিত্রকূট আর্ট গ্যালারি’তে ‘দৃশ্য’ সিনেমাপ্রেমীদের সংগঠনের উদ্যোগে এমনই এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষেই এই আয়োজন। আগামী ১১ জুলাই, সন্ধে ৬:৩০ মিনিটে অনুষ্ঠানটি আয়োজিত হবে। অঞ্জন এই অনুষ্ঠানে তাঁর নাট্যগুরু বাদলবাবুকে স্মরণ করবেন নাটকপাঠ, গান ও কথার মাধ্যমে।

অঞ্জন বারবারই স্বীকার করেছেন কৈশোরে বাদলবাবুর সঙ্গে দেখা না হলে অভিনেতা হিসেবে তাঁর গড়ে ওঠা সম্ভব ছিল না।
অবশ্য, শুধু অভিনয়ই নয়, কসমোপলিটন কলকাতাকে হাতে ধরে চেনানো থেকে জীবনের নানা ছন্দকেও বুঝতে শিখিয়েছিলেন বাদল সরকার। পরবর্তীতে, অঞ্জনের গানে, থিয়েটারে ও সিনেমায় ফিরে ফিরে এসেছে সেই শিক্ষা। পাশ্চাত্যে খোলা রাস্তায় থিয়েটার করে যে সম্মান পেয়েছেন পিটার ব্রুকের মতো ব্যক্তিত্ব, সে সম্মান কি এ দেশে বাদলবাবু পেয়েছেন?
এমনকি, মৃণাল সেনের ‘চালচিত্রে’ যে তরুণ অভিনেতা অঞ্জনকে পৃথিবী চিনল, পরবর্তীতে তার সমস্ত কৃতিত্বই যে বাদলবাবুর, তা অকপটেই স্বীকার করেছেন অঞ্জন।

সম্প্রতি বাদল সরকারকে নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন অঞ্জন। এ দিন সেই ছবি নিয়েও কিছু কথা বলবেন বলেই আশা।

Tags:

cinemakolkataLiterature

Other Articles

Previous

বাঙালির নাচ কোথায় গেল?

Next

মারাদোনার সাথে কয়েক ঘন্টা

Next
July 11, 2026

মারাদোনার সাথে কয়েক ঘন্টা

Previous
July 9, 2026

বাঙালির নাচ কোথায় গেল?

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us