TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
FeaturesTheatre

ক্যানভাস পেরিয়ে নাচে জীবন্ত যামিনী রায়ের জগৎ

প্রত্যূষা পান
May 13, 2026 One Min Read
279 Views
0 Comments

যামিনী রায়ের ১৩৯তম জন্মদিন উপলক্ষে দিল্লী আর্ট গ্যালারি আয়োজন করল ‘বিড়াল-টিরাল-ইত্যাদি’ নামের এক অভিনব অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যামিনী রায়ের শিল্পকে কেন্দ্র করেই নৃত্য উপস্থাপনা করলেন নৃত্যশিল্পী বিক্রম আইয়েঙ্গার। বালিগঞ্জ দুর্গাবাড়ির দালানের অস্থায়ী নাট্যমঞ্চে এই উপস্থাপনা দেখতে এ দিন হাজির ছিলেন নানা গুণী মানুষ।

বিক্রমবাবুর জানালেন, এই প্রচেষ্টা পুনর্কথন নয়, বরং এক সৃজনশীল প্রতিক্রিয়া। যামিনী রায়ের ছবির রং, রেখা আর ছন্দকে মিলিয়েই তিনি সৃষ্টি করতে চেয়েছেন এক জীবন্ত কাব্য, যেখানে তুলির আঁচড় দেহ পায় নাচের গতিময়তায়।

আর তাই এ দিন স্থির ক্যানভাসের গণ্ডি পেরিয়ে যামিনী রায়ের ছবিগুলো যেন হঠাৎই নিঃশ্বাস নিতে শুরু করেছিল। পরিচিত সেই বিড়ালের চোখে সহসা ভেসে উঠেছিল রহস্য, আর চলনে জেগে উঠেছিল ছন্দ। গ্রামবাংলার সরল মানুষ, মাতৃমূর্তি, কৃষ্ণলীলা – সবকিছুই যেন দেহের ভঙ্গিমায়, তাল-লয়ের উত্থান-পতনে এক নতুন ভাষা খুঁজে পাচ্ছিল ধীরে ধীরে। যামিনী রায়ের শিল্পে যে লোকজ ঐতিহ্যের গভীর শিকড়, সহজ অথচ দৃঢ় রেখা, আর চিরচেনা জীবনের প্রতিচ্ছবি, নৃত্যের আবর্তে তাই ঘুরে ফিরে জীবন্ত হয়ে উঠছিল ক্রমশ। যেন ছবির ভেতর থেকে বেরিয়ে আসা গল্প শরীরী ভাষায় ছড়িয়ে পড়ছিল দর্শকের অন্তরে।

অনুষ্ঠানের শেষে তাই বিস্মিত দর্শকরা অকপটেই জানালেন, প্রখ্যাত চিত্রশিল্পীর জন্মদিনে এ হেন অভিনব উপস্থাপনা দীর্ঘদিন মনে থেকে যাবে।

Tags:

dance dramakolkatakolkata eventspratyusha pan

Other Articles

Previous

ভাষার ভুবন পেরিয়ে: রবির ছবি

Next

জনৈক ‘পদাতিক’ এর জন্মদিনে

Next
May 14, 2026

জনৈক ‘পদাতিক’ এর জন্মদিনে

Previous
May 13, 2026

ভাষার ভুবন পেরিয়ে: রবির ছবি

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us