TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।
November 11, 2026
জয় গোস্বামীর জন্মদিনে ট্রামলাইনের শুভেচ্ছা…
November 10, 2026
Ronaldo Farewell
November 10, 2026
হারিয়ে যাওয়া একটি অতি সাধারণ পাড়ার কালীপুজো
November 10, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
Features

হেমন্তে মনে পড়ে, যেটুকু অতীত, যেটুকু একান্তই আমার নিজের-বীজের…

Tramline
Tramline
October 30, 2026 3 Mins Read
128 Views
0 Comments

লিখছেনঃ ঊর্বী দত্ত

আমার জীবনবোধ তৈরি হয়েছে, শবদেহের সঙ্গে পরিচিতি ঘটতে ঘটতে। একটা সময় এলো যখন বুঝলাম, দীর্ঘায়ু হওয়ার এই এক সমস্যা। একদিকে যেমন নিজের জীবনটাকে উপভোগ করা যায়, তেমনই কাছের লোকেরা যখন এক এক করে পরপারে চলে যায়, আর ক্রমশ মনে হতে থাকে, “আমিই শুধু রইনু বাকি”, তখন এক অদ্ভুত দোটানায় পড়তে হয়— একদিকে বাঁচার লোভ, সে কি ভয়ংকর! অন্যদিকে মৃত্যু-ভয়!

এমনই বোধহয় বহে ধারা। ছেলেবেলার একরাশ স্মৃতির পাট গোটাতে না গোটাতেই, হঠাৎ ঠাহর হল, আমার নিজেরই তো চুলে পাক ধরেছে! কি আশ্চর্য! এবার বোধ হয়, সত্যিই, স্মৃতিরোমন্থন করার প্রয়োজন। ওদেরকে‌‌ আদরে,যত্নে, পরিপাটি করে অ্যালবামে গুছিয়ে রেখে যেতে হবে তো! না,না ! এত মায়ার টান, ওদের দাহ করতে পারবো না।

জানি স্মৃতিরোমন্থন এক কঠিন ব্যাধি। আজ আমিও সেই ব্যাধিতে জর্জরিত। মনের মণিকোঠায় যাদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করা, তাদেরই একজনের মুখের দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে।

অ্যালবামের পাতায় ফিকে হয়ে আসা ফুজি-ফিল্মে তোলা ছবির আবছা আভার ফাঁক দিয়ে ফুটে উঠছিল সেই বিদুষী রমণীর শ্যামলা মুখোশ্রী। আমার সঙ্গে আমার ঠাম্মার সম্পর্কের হালখাতা খোলা হয়েছিল মুড়ি দিয়ে! খুব ছোটবেলায় পুজোর ছুটিতে যখন আসানসোলে বেড়াতে যেতাম, মাটির উপর মাদুর বিছিয়ে ঠাম্মা এক জামবাটি ভর্তি মুড়ি ছড়িয়ে দিতেন। এখন এই পরিণত বয়সে এসে বুঝি, ফাইন মোটর স্কিলের দক্ষতা গঠনের, এর চেয়ে দারুণ উদাহরণ পাওয়া দুষ্কর।

 তারপর আমিও বড় হলাম তো! দেখতে দেখতে, জীবনে যৌবন এসে কড়া নাড়লো! ঠাম্মার সঙ্গে সম্পর্ক হলো আরও কাছের…

 আমার ঠাকুমা ছিলেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তেমনই ছিল তাঁর মুখশ্রী। সেই আভা এখনো আমার স্মৃতিবিজড়িত মনের ক্যানভাসে চিত্রিত হয়ে রয়ে গেছে। আসানসোল থেকে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসার পর, প্রথম প্রথম, পদ্মপুকুরের ওই তিন কামরার ফ্ল্যাটে মন টিকতো না ঠাম্মার— খুব মিশুকে হওয়ায়, অনেক বন্ধু পাতিয়েছিলেন অল্পেই, আর শখ ছিল বই পড়ার। বেহালা থানার মোড়ে, ‘কল্পতরু’ নামের একটা বইয়ের দোকানে প্রায়ই যেতেন।

আমি ঠাম্মার কাছে যেতাম, ওঁর হাতের জাদুর স্বাদ উপভোগ করব বলে। রোজই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেন ঠাম্মা। কোনওদিন বাটি চচ্চড়ি, তো কোনওদিন মিক্সড্ ভেজিটেবিল। সে কী স্বাদ! রাত্রে থাকতো মোটা মোটা, বিরাট, গোলাকার রুটি।

কোনওদিন চড়া আঁচে সবজিগুলোকে কালো হয়ে যেতে দেখিনি। কখনও পটলপোস্ত, তো কখনও ঢ্যাঁড়স পোস্ত, সবুজ সবজিগুলো যেন এক দৃষ্টে তাকিয়ে থাকতো। পটল আলু কুমড়োর ছেঁচকিটা ছিল আমার সবচাইতে প্রিয়। দুপুরবেলা একটা বড় খাটে শুয়ে শুয়ে আমরা কত গল্প করতাম— দুঃখের, কষ্টের, আনন্দের! ঠাম্মা আমার গান শুনতে খুব ভালোবাসতেন, খুব প্রশংসা করতেন! ওঁর গলার স্বরটা এখনো কানে বাজে! শোওয়ার ঘরে ঠাকুর ঘর থাকতো। মনে আছে, নিয়ম করে স্নান সেরে, ঠাম্মা পুজো দিতেন, বাজার থেকে দাদাভাই বাতাসা আর নকুলদানা নিয়ে আসতেন। কি বিশ্বাস!

অসুস্থতার কারণে ভুগতে শুরু করলেও অতিথি আপ্যায়ণে কোনওদিন কোনো ত্রুটি ছিল না! প্রায়ই ও বাড়িতে ঠাম্মার ভাই-বোনেরা আসতেন। চাঁদু দাদু, নমামা দাদু, ভারু দিদা, আর আসতো রনি দাদা, আমার পিসতুতো দাদা। মনে পড়ে ভাইফোঁটার দিন ঠাম্মার বাড়িটা গমগম করত। কত লোকজন, হইচই! সে পাট এখন চুকে গেছে! এখন যে যার নিজেরটা সামলায়!

সেই ঠাম্মা চলে গেলেন খুব অল্প বয়সেই, পারকিনসান্স রোগে, আমাদের সবাইকে ছেড়ে, পরলোকে!

‘ইন্দুবালা ভাতের হোটেল’ ঠাম্মার আর পড়া হলো না! গরম ভাতে এখন আর ঘি পড়ে না! নিত্য জীবনে যোগ দিয়েছে অবহেলা। ইঁদুর দৌড়ে, স্মৃতি হয়েছে ফিকে। মনের মণিকোঠা হয়েছে আলগা, নড়বড়ে। তাই মনে হল স্মৃতিগুলো কষে রাখি। গরমকালে রোদে শুকোতে দেওয়া আম, আর ঠাকুমার হাতের আমের মোরব্বার স্বাদ হয়ত আর এ জীবনে কখনও পাব না, কিন্তু স্মৃতি থেকে যাবে, যেভাবে থেকে যায়, অতীত আমাদের আগামীতে মিলেমিশে, একাকার হয়ে…

Tags:

kolkataLiterature

Other Articles

Previous

হেমন্তের আলোছায়ায় দেখেছিল সে কোন ভূত…

Next

‘Emperor vs শরৎচন্দ্র’ বাঙালি সাহসী অতীতের এক দুর্লভ ডকুমেন্টেশান-কিছু করতালি, কিছু সংশয়…

Next
October 31, 2026

‘Emperor vs শরৎচন্দ্র’ বাঙালি সাহসী অতীতের এক দুর্লভ ডকুমেন্টেশান-কিছু করতালি, কিছু সংশয়…

Previous
October 29, 2026

হেমন্তের আলোছায়ায় দেখেছিল সে কোন ভূত…

Related Posts

প্রবীণ প্রাণে,মাটির টানে

Tramline
November 12, 2026

আজ ভাইফোঁটা। ভাই বা দাদাদের যমের দুয়ারে কাঁটা পড়ার বাসনায় অপেক্ষা করে থাকবেন দিদি ও বোনেরা।

Tramline
November 11, 2026

জয় গোস্বামীর জন্মদিনে ট্রামলাইনের শুভেচ্ছা…

Tramline
November 10, 2026

Ronaldo Farewell

Tramline
November 10, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us