TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
ফ্রান্সিস হ্যালজেন: ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী এবং ‘ভুতুড়ে কণা’ নিউট্রিনোর শিকারী
October 26, 2026
ঝাপসা চোখে দেখা, সেই শহর
October 24, 2026
বিডন স্ট্রিটের দত্ত বাড়ি: শিবের কোলে দুর্গা, জামাইরূপে পূজিত মহাদেব
October 15, 2026
আন কার্সন : প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার এক স্বতন্ত্র কণ্ঠস্বর
October 15, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
EntertainmentFeaturesMusic

নব্বইয়ের দশকের পরশপাথর: পাঁচটি গান, পাঁচ রকম নস্টালজিয়া

অরুপরতন চক্রবর্তী
অরুপরতন চক্রবর্তী
August 20, 2026 2 Mins Read
97 Views
0 Comments

অরূপরতন চক্রবর্তী

লাইভ পারফর্মেন্স ফিরেছে পরশপাথর! বাংলা ব্যান্ডের ইতিহাসে ‘পরশপাথর’ নব্বইয়ের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ নাম। ১৯৯০ সালে শুরু এই ব্যান্ডের যাত্রা, যা বাংলা গানের শ্রোতাকে অন্যরকম এক রক-সাউন্ডের সঙ্গে পরিচয় করায়। ১৯৯৬-এর ‘ভালো লাগে’, ‘আজও আছে’, ‘মন আমার’, ‘হায় চলে যায়’, ‘স্মৃতি’, ‘রুবি’, ‘ভালবাসা’ ও ‘সুজন’, পরের দিকে ইচ্ছেডানার মতো গান মাতিয়ে রেখেছিল নতুন প্রজন্মকে ।

নব্বইয়ের পরশপাথর মানেই শুধু গিটার নয়—প্রেম, বন্ধুত্ব, শহুরে একাকিত্ব আর কৈশোর-যৌবনের সেই অদ্ভুত সময়, যখন ক্যাসেটের ফিতে পেঁচিয়ে গেলেও গান থামত না! সেই নস্টালজিয়া আবার চাগিয়ে উঠছে।

১. ভালো লাগে — স্বপ্নের মায়াজাল বুনতে

পরশপাথরের সবচেয়ে পরিচিত গানগুলির একটি। সহজ কথা, মেলোডি আর ব্যান্ডের স্বতন্ত্র সাউন্ড—সব মিলিয়ে নব্বইয়ের বাংলা ব্যান্ড-প্রজন্মের স্মৃতিতে গানটি আজও দিব্যি টিকে আছে।

২. ইচ্ছে ডানা

‘ইচ্ছে ডানা’—স্বপ্ন, স্বাধীনতা আর নিজের মতো করে বাঁচার আকাঙ্ক্ষার গান। নব্বইয়ের দশকের বাংলা ব্যান্ড-প্রজন্মের কাছে গানটি আজও নস্টালজিয়া ও তারুণ্যের এক উজ্জ্বল স্মারক।

৩. সুজন

বন্ধুত্ব, স্মৃতি আর হারিয়ে যাওয়া সময়—‘সুজন’-এর আবহে সেই পুরনো বাংলা ব্যান্ডের দিনগুলোর গন্ধ পাওয়া যায়। গানটি Ajo Aachhe-এর অন্যতম পরিচিত ট্র্যাক।

৪. ভালোবাসা

ভালোবাসা মানে আর্চিস গ্যালারি – ভালোবাসা পরশপাথরের প্রেমের গানগুলির মধ্যে অন্যতম জনপ্রিয়। আর্চিস গ্যালারি আর নেই, তবে ভালোবাসা গানটি ব্যান্ডের লাইভ পারফরম্যান্সেও ফিরে এসেছে—বার বার।

৫. আজও আছে

নামটির মধ্যেই যেন নব্বইয়ের দশকের বাংলা ব্যান্ডের নস্টালজিয়া। ১৯৯৬-এর Ajo Aachhe অ্যালবামের টাইটেল ট্র্যাক। আজও গানটি শুনলে মনে হয়—ক্যাসেট নেই, সেই দিন নেই, কিন্তু গানটা সত্যিই আজও আছে।

নব্বইয়ের বাংলা ব্যান্ডের সবচেয়ে বড় জাদু সম্ভবত এখানেই—সময় চলে যায়, ক্যাসেট হারিয়ে যায়, শ্রোতার চুলে পাক ধরে; কিন্তু কোনও এক বিকেলে পরশপাথরের গান বাজলেই মনে হয়, সেই ছেলেটা-মেয়েটা এখনও কোথাও দাঁড়িয়ে আছে—হাতে গিটার, মাথায় আকাশ, আর সামনে এক পৃথিবী স্বপ্ন।

Tags:

bangla bandbengali musicBengaliBandMovementBengaliRockMusicBengaliRockSongsKolkataBandsmusicmusic evolutionParashPatharBand

Other Articles

Previous

মঞ্চে আবার পরশপাথর, স্মৃতিতে আজও কলেজবেলার ‘ইচ্ছেডানা’…

Next

ব্যান্ড মিউজিকে রিইউনিওয়ন: ২০ বছর বাদে ‘এক ঝাঁক ইচ্ছেডানা’-র হাত ধরে ফিরছে মঞ্চে পরশপাথর

Next
August 21, 2026

ব্যান্ড মিউজিকে রিইউনিওয়ন: ২০ বছর বাদে ‘এক ঝাঁক ইচ্ছেডানা’-র হাত ধরে ফিরছে মঞ্চে পরশপাথর

Previous
August 19, 2026

মঞ্চে আবার পরশপাথর, স্মৃতিতে আজও কলেজবেলার ‘ইচ্ছেডানা’…

Related Posts

সিলিকনের পরের যুগ: শ্রীতোষ গোস্বামী ও মলিকিউলার নিউরোমরফিক কম্পিউটিং-আরেক বাঙালির বিশ্বজয়

Tramline
October 26, 2026

ফ্রান্সিস হ্যালজেন: ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী এবং ‘ভুতুড়ে কণা’ নিউট্রিনোর শিকারী

Tramline
October 26, 2026

ঝাপসা চোখে দেখা, সেই শহর

Tramline
October 24, 2026

বিডন স্ট্রিটের দত্ত বাড়ি: শিবের কোলে দুর্গা, জামাইরূপে পূজিত মহাদেব

সৌম্যা ঘোষ
October 15, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us