TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
ArtFeatures

প্রকাশিত হচ্ছে সুলক্ষণা বিশ্বাসের ‘দ্য কমিক্স হ্যান্ডবুক’ ও ‘দস্যু’-র দ্বিতীয় সংস্করণ

Tramline
Tramline
June 16, 2026 One Min Read
195 Views
0 Comments

লিখছেন প্রত্যূষা পান

বাংলা গ্রাফিক নভেলের জগতে এক বিশেষ সন্ধ্যার অপেক্ষা। আগামীকালের অনুষ্ঠানে একসঙ্গে প্রকাশিত হচ্ছে লেখক এবং চিত্রশিল্পী সূলক্ষণা বিশ্বাসের দুটি বই, ‘দ্য কমিক্স হ্যান্ডবুক’ এবং তাঁর প্রথম গ্রাফিক নভেল ‘দস্যু’-র দ্বিতীয় সংস্করণ।

‘অডস্পেস’ প্রকাশনী এবং প্রযোজনা সংস্থার আয়োজিত এই অনুষ্ঠানে থাকবেন চলচ্চিত্রকার কিউ, চিত্রশিল্পী চার্বাক দীপ্ত এবং ফালাহ ফয়সল। দর্শকাসনে উপস্থিত থাকার কথা বিশিষ্ট লেখক সঞ্জয় মুখোপাধ্যায় এবং শিল্পী হিরণ মিত্ররও। আলোচনা শেষে বই দু’টি দর্শকরা কিনতে পারবেন।

সূলক্ষণা ট্রামলাইনকে জানালেন, ‘দ্য কমিক্স হ্যান্ডবুক’ ভারতীয় গ্রাফিক নভেলের ইতিহাস ও বিবর্তনের একটি দলিল। ভারতীয় গ্রাফিক নভেল কীভাবে আজকের অবস্থানে এসে পৌঁছল, সেই যাত্রাপথই বইটির মূল বিষয়। বইটির বিশেষত্ব হল, পুরো বইটিই হাতে আঁকা এবং লেখা, অর্থাৎ গ্রাফিক নভেলের ফরম্যাটে পরিবেশিত।

অন্যদিকে, ‘দস্যু’-র দ্বিতীয় সংস্করণে থাকছে কিছু নতুন সংযোজনও। এর মধ্যে রয়েছে একটি উপসংহার বা ‘আফটার কমিক’, যা এঁকেছেন শিল্পী আলোক মধুসূদন জোশী। তাঁর সঙ্গে লেখকের একটি কথোপকথনও বইয়ে যুক্ত হয়েছে। পাশাপাশি এসেছে নতুন প্রচ্ছদ।

লেখক গত ১৫ বছর ধরে কলকাতা ও মুম্বইয়ের টেলিভিশন জগতে চিত্রনাট্যকার ও তথ্যচিত্র পরিচালক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন ‘মেঘনাদবধ কাব্য’ অবলম্বনে একটি গ্রাফিক নভেল সিরিজের উপর, যার প্রথম খণ্ড প্রকাশিত হওয়ার কথা চলতি বছরের শেষেই।

Tags:

kolkataLiterature

Other Articles

Previous

কলকাতার অতিথিরা পর্ব ৩: আর্মেনিয়ান স্ট্রীটের নীরব স্মৃতি

Next

মেসি-এম্ব্যাপেরা ভাগ বসাচ্ছে গড়িয়াহাটের চায়ের দোকানের বিস্কুটেও – ফুটবলেই বাঙালির রাতদখল

Next
June 18, 2026

মেসি-এম্ব্যাপেরা ভাগ বসাচ্ছে গড়িয়াহাটের চায়ের দোকানের বিস্কুটেও – ফুটবলেই বাঙালির রাতদখল

Previous
June 15, 2026

কলকাতার অতিথিরা পর্ব ৩: আর্মেনিয়ান স্ট্রীটের নীরব স্মৃতি

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us