TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:
September 9, 2026
উত্তর কলকাতার এক বাজারে একদিন
September 8, 2026
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
ArtLiteratureMusic

রবীন্দ্রনাথের বর্ষার গানে রাহুল মিত্র…

সৌম্যা ঘোষ
সৌম্যা ঘোষ
July 28, 2026 One Min Read
169 Views
0 Comments

সৌম্যা ঘোষ

২২শে শ্রাবণের বিশেষ নিবেদনে উৎসাহ-উদ্ভাস। একক নিবেদনে রাহুল মিত্র।
পরপর দু’টি অনুষ্ঠানের আয়োজন— আষাঢ়ের পূর্ণিমা এবং শ্রাবণের পূর্ণিমা।
আগামী ১৩ ও ১৭ অগস্ট আকাদেমি অফ ফাইন আর্টস ও জ্ঞান মঞ্চে আয়োজিত হবে অনুষ্ঠানগুলি।

রবীন্দ্রগাম নিয়েই যাপন রাহুল মিত্রের। ঋতু গুহ’র এই প্রিয় ছাত্র বহু বছর ধরেই স্বতন্ত্র ঘরানায় করে চলেছেন রবীন্দ্রগানের ধর্মপালন। এর আগে, সৌমিত্র চট্টোপাধ্যায়, জয় গোস্বামীর মত খ্যাতনামাদের সঙ্গেও মঞ্চ ভাগ করেছেন তিনি।

বহু বছর ধরেই রবীন্দ্রনাথের গানের নানা চিন্তাকে ঘিরে অনুষ্ঠান করছেন রাহুল।
সে সূত্রেই এবারেও বর্ষার গান নিয়ে তাঁর অনুষ্ঠান।
জানালেন, রবীন্দ্রনাথের প্রায় ১১৫টি বর্ষার গান আছে।
প্রেম ও পুজো পর্যায়ের বেশ কিছু গানেও আছে বর্ষার রেশ, অনুষঙ্গ। এর আগে পুজো পর্যায়ে বর্ষার অনুষঙ্গ নিয়েও অনুষ্ঠান করেছিলেন।

রবীন্দ্রনাথের প্রেমের গানে বর্ষা বরাবরই মিলেমিশে গিয়েছে।
বর্ষায় রবিঠাকুর কখনও নিজের মনের ভিতর তাকিয়েছেন, কখনও বা তাকিয়েছেন প্রকৃতিতে।
প্রকৃতির কথায় মনে পড়বে ‘আজই ওই আকাশ পরে’ বা ‘এস শ্যামল সুন্দর’র মত গান।
এসব গানই এবারে গাইবেন রাহুল।
আষাঢ় ও শ্রাবণ এই দুই বর্ষা ঋতুর গান নিয়েই অনুষ্ঠানগুলি।

রাহুলের মতে শতবর্ষ পেরিয়েও রবীন্দ্রগান শান্ত করতে পারে এই অশান্ত পৃথিবীকে।
সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাসদের মতো খ্যাতনামারা রবীন্দ্রগানকে অন্য মর্যাদা দিয়েছে। গুরুদের অনুপ্রেরণা বুকে নিয়েই রবীন্দ্রগানকে জীবনের অনিবার্যতায় গেয়ে চলেছেন রাহুলও।

Tags:

bengali literaturekolkataLiteraturemusicrabindra sangeetrabindranath

Other Articles

Previous

কুরোসাওয়া, স্করসেসি, কপোলাদের পর এবার সত্যজিতের প্রশংসায় ক্রিস্টোফার নোলান

Next

কলকাতায় প্রথম ভাষা জাদুঘর ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’

Next
July 28, 2026

কলকাতায় প্রথম ভাষা জাদুঘর ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’

Previous
July 27, 2026

কুরোসাওয়া, স্করসেসি, কপোলাদের পর এবার সত্যজিতের প্রশংসায় ক্রিস্টোফার নোলান

Related Posts

আশিতে আসিও না…

সৌম্যা ঘোষ
September 11, 2026

বাবা সন্দীপন সম্পর্কে দু একটা কথা:

Tramline
September 9, 2026

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us