TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
TramLine
রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া
September 8, 2026
বৃষ্টি: নীরবতার অনন্ত সঙ্গীত
September 7, 2026
মেঘে ঢাকা ঘটক: জেন-জি’র চোখ দিয়ে…
September 5, 2026
পাড়ার চায়ের দোকানে মেহেঙ্গাই – চায়ের চিনিতে মুদ্রাস্ফীতির এফেক্ট !
September 4, 2026
TramLine
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us
FeaturesTheatre

স্মৃতি ও শিল্পের মেলবন্ধন: ঝালাপালা’র নতুন প্রযোজনা ‘লীলার বন্ধু’

প্রত্যূষা পান
May 14, 2026 One Min Read
320 Views
0 Comments

সম্প্রতি পদাতিক থিয়েটারে মঞ্চস্থ হল ‘লীলার বন্ধু’। ঝালাপালা নাট্যদলের প্রযোজিত এই নাটকের পরিচালক শান্তনীল গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটি দিল্লী আর্ট গ্যালারির ‘ইন্টারসেকশনস: থিয়েটার’ কর্মসূচির অন্তর্গত, যার উদ্দেশ্য অভিনয় ও দৃশ্যশিল্পের মধ্যে পারস্পরিক বিনিময় ও সংলাপ সৃষ্টি করা।

আর.কে. নারায়ণের বিখ্যাত গল্প ‘লীলা’স ফ্রেণ্ড’-থেকেই গড়ে উঠেছে এই নাটক। আর.কে. নারায়ণের কল্পনার মালগুড়ি স্থানান্তরিত হয়েছে বাস্তবের গড়বেতায়। শিলাবতী নদী আর ধাদিকার জঙ্গলের পটভূমিতেই রূপায়িত হয়েছে নাটকের লীলার স্মৃতি ও কল্পনার জগৎ।

‘লীলা’ নামের সূত্র ধরেই চিত্রনাট্যে মিশে আছে লীলা মজুমদারের ‘হলদে পাখির পালক’-এর প্রভাব। লীলার শৈশবের বন্ধু ও বাড়ির পরিচারক সিদ্দাকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে ওতপ্রোতভাবে জড়িয়ে ঝগড়ুর আজগুবি গল্প আর তাঁর দুমকার জঙ্গল। সিদ্দা ও ঝগড়ু মিলেমিশে এই চরিত্রটির মধ্যেই ব্যক্ত হয়েছে শ্রেণির অদৃশ্য সীমারেখা। এবং সমাজের প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম।

এই নাটক চলাকালীন অভিনেতারা নিজেরাই ছবি আঁকেন। কাহিনির সঙ্গে গড়ে ওঠে সেই ছবি এগোতে থাকে। অভিনেতাদের আঁকা ছবিগুলি আসলে লীলার অন্তর্জগতের প্রতিফলন। এই ছবিগুলি ভাঙা ভাঙা স্মৃতিরই প্রতিরূপ।

পদাতিক থিয়েটারের অন্তরঙ্গ পরিবেশে এই প্রযোজনাটি দর্শকদের গভীর অভিজ্ঞতার মুখোমুখি করে। যেখানে অজান্তেই স্মৃতি, শিল্প ও শৈশব এক অনিবার্য সংলাপে আবদ্ধ হয়।

Other Articles

Previous

আবার অশান্ত মণিপুর: শক্তি প্রয়োগ নয়, বরং সংলাপেই সমাধান

Next

ওগো বিদেশিনী পর্ব ১: মর্গানার লেখায় কলকাতা

Next
May 15, 2026

ওগো বিদেশিনী পর্ব ১: মর্গানার লেখায় কলকাতা

Previous
May 14, 2026

আবার অশান্ত মণিপুর: শক্তি প্রয়োগ নয়, বরং সংলাপেই সমাধান

Related Posts

উত্তর কলকাতার এক বাজারে একদিন

সৌম্যা ঘোষ
September 8, 2026

রেস্তোরাঁর পচা মাংসের শহরে টাটকা আড্ডায় চলছে কাটাছেঁড়া

অরুপরতন চক্রবর্তী
September 8, 2026

মেঘে ঢাকা ঘটক: জেন-জি’র চোখ দিয়ে…

সৌম্যা ঘোষ
September 5, 2026

পাড়ার চায়ের দোকানে মেহেঙ্গাই – চায়ের চিনিতে মুদ্রাস্ফীতির এফেক্ট !

Tramline
September 4, 2026
TramLine

© 2026 All Rights Reserved.

Quick Links

  • Homepage
  • Contact Us

Category

  • Shorts
  • Videos
  • Features

Follow Us

Facebook
Instagram
  • Homepage
  • Categories
    • Features
    • Videos
    • Shorts
  • About
  • Contact Us